শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

তিন সিটিতে অনিয়মমুক্ত নির্বাচন দেখতে চাই: বার্নিকোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনকে যতটা সম্ভব অনিয়মমুক্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।

শনিবার (১৪ জুলাই) রাজধানীর বনানীতে সেতুভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎকালে বার্নিকাট এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আরও বলেন, যুক্তরাষ্ট্র আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সরকারের অবস্থান জানতে চেয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত বার্নিকাট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথাও তারা বলেছেন। তারা বলেছেন, এই তিন সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে হোক।

ওবায়দুল কাদের জানান, গাজীপুরের নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তারা বলেছেন। এছাড়া খুলনা সম্পর্কেও মন্তব্য করেছেন। সামনের নির্বাচনগুলো যতটা সম্ভব অনিয়মমুক্ত করার জন্য তারা সরকারের অবস্থান জানতে চেয়েছেন।

তিনি রাষ্ট্রদূতকে বলেছেন, সরকার বরাবর একই অবস্থানে আছে। অনিয়ম যেখানে, সেখানেই নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তারা (নির্বাচন কমিশন) যদি আরও অন্য অনিয়মের বিষয়ে তদন্ত করতে চায়, সেটাও করবে। সামনের নির্বাচনগুলো যেন আরও ভালো হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনই নজর দিতে পারে। সরকার এ ব্যাপারে সব রকমের সহযোগিতা করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে। রাষ্ট্রদূতকে বলেছি, এ ব্যাপারে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের পর্যবেক্ষকদেরও স্বাগত জানানো হবে। তারা যত পর্যবেক্ষক পাঠাতে চান কিংবা অন্য দেশ থেকে যত পর্যবেক্ষক আসুক- কোনো বাধা নেই।

ওবায়দুল কাদের জানান, সাক্ষাতে বার্নিকাট তাকে বলেছেন, বাংলাদেশ সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।

অারও পড়ুন : তিন সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ