শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

কোটা আন্দোলনের নেতা ফারুকের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনের নেতা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ফারুক হোসেনের জামিন আবেদনের ওপর শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

বিষয়টি নিশ্চিত করেন, আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান।

গত ১৪ জুলাই দুইদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ায় অভিযোগে এ মামলা করা হয়।

কোটা সমস্যার সমাধানে সরকার রাইট ট্র্যাকে আছে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ