শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রতীক নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগামীতে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে। সেই নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেক নির্বাচনে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

শনিবার বিকালে পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি একথা বলেন।

জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ায় আপনারা এই উপহার পেয়েছেন। নৌকা চিরদিনই দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

তিনি বলেন, আওয়ামী লুটপাট ও নিজেদের ভাগ্য গড়তে ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ আসে জনগণের ভাগ্য পরিবর্তন করতে। আওয়ামী লীগ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে চায়। মাদকবিরোধী অভিযান চলছে। এই অভিযানে আপনারা সহযোগিতা করুন।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের জন্য কাজ করে। অন্যদিকে বিএনপি করে ধ্বংসের রাজনীতি।

নৌকায় ভোট দেয়ার ওয়াদা নিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আপনারা যদি নৌকায় ভোট দেন এবং আওয়ামী লীগ যদি জয়লাভ করে, তাহলে প্রত্যেকটি গ্রাম নগরের সুবিধা পাবে। প্রত্যেকটি গ্রামকে নগরে পরিণত করা হবে।

জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী ৩১ প্রকল্পের উদ্বোধন আর ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন : যে ১০ টি গুণের কারণে স্ত্রী আপনাকে ভালোবাসবেন
দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ