শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসরায়েলি গুলিতে আহত ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হওয়ার একদিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। খবর মিডিলইস্ট মনিটর-এর।

শুক্রবার গাজার পাঁচটি স্থানে ইসরায়েলি সীমান্ত বেড়ার কাছে বিক্ষোভ করেন কয়েক হাজার ফিলিস্তিনি। বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে মাহাম্মেদ নাসির আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে নাসির সুররাবের হৃদস্পন্দন থেকে যায়।

গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলের প্রাণঘাতী হামলায় এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের ভূখণ্ডে কোনো ফিলিস্তিনি ঢুকতে চাইলেই তাকে গুলি করা হয়েছে।

২০ লাখ লোকের গাজা উপত্যকার অধিকাংশই শরণার্থী হিসেবে বসবাস করছেন। গত একযুগ ধরে চলা ইসরাইল ও মিসরের অবরোধে সেখানকার অর্থনীতি মারাত্মকভাবে পতন ঘটেছে।

আরও পড়ুন : ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ