শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ।

শুক্রবার (১৩ জুলাই) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। পরদিন শনিবার (১৪ জুলাই) সকালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি রূপপুরে যাবেন।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, আর্থিক সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা আণবিক শক্তি কর্পোরেশন-রোসাটম এর অঙ্গ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

শনিবার দুপুর ১২টায় এই বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল নির্মাণকাজের প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাশান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুপুর সাড়ে ১১টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে ইউরি ইভানোভিচ বরিসভ-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর তারা কংক্রিট ঢালাই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।

এই প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধনের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়েক্টর ভবনের মূল নির্মাণকাজ শুরু হবে। গত বছর ৩০ নভেম্বর এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করা হয়। তখন ওই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাত ১১টায় রাশান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন তিনি রূপপুরের অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন : যেসব ইস্যুতে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ