শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাজ্যে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিক্ষোভের মুখে পড়ার সম্ভাবনা নিয়েই যুক্তরাজ্য সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

লন্ডনে পৌঁছে ট্রাম্পের দাবি, বিক্ষোভ নিয়ে তিনি মোটেই মাথা ঘামাচ্ছেন না। ব্রিটেনে তিনি অনেক জনপ্রিয় বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট।

তবে ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতিসহ বেশকিছু ইস্যুতে লন্ডনে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সংগঠন।

জনক্ষোভ সহিংসতায় পরিণত হতে পারে এমন আশঙ্কায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাস। পুরো শহরে নিরাপত্তা জোরদার করেছে ব্রিটিশ প্রশাসন।

সেন্ট্রাল লন্ডনে শুক্রবার সবচেয়ে বড় বিক্ষোভ হবে বলে ধারণা করা হচ্ছে। দুই দিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ও রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাণিজ্য ও নিরাপত্তার পাশাপাশি গুরুত্ব পাবে ব্রেক্সিট ও মধ্যপ্রাচ্য ইস্যু। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্পের এটাই প্রথম যুক্তরাজ্য সফর।

মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া সম্ভব নয়: সংসদে প্রধানমন্ত্রী

মালিবাগে কাল থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী হজ প্রশিক্ষণ
ঢাকায় কেনো জনপ্রিয় হচ্ছে ‘উবার’ ও ‘পাঠাও’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ