শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

যানবাহনে জুমার নামাজ পড়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন : লঞ্চ, ফেরী ইত্যাদিতে জুমার নামায পড়ার বিধান কী? যদি জুমার নামাযের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেখানে জুমার নামায পড়ে নিলে তা আদায় হবে কি? যদি না হয় তবে কোন কারণে আদায় হবে না এবং কি কি শর্ত পাওয়া গেলে আদায় হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

উত্তর : নৌকা, ফেরী, লঞ্চ ইত্যাদি চলমান অবস্থায় তাতে জুমা আদায় করা সহীহ নয়। কারণ জুমার নামায সহীহ হওয়ার জন্য একটি শর্ত হল, যে জায়গায় জুমা প্রতিষ্ঠা করা হবে সেটি শহর হতে হবে অথবা এমন গ্রাম হতে হবে, যেখানে শহরের সুযোগ-সুবিধা থাকে।

যেমন, নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পাওয়া যায় এমন বাজার থাকে, রাস্তা-ঘাটের সুব্যবস্থা থাকে এবং প্রশাসনিক ব্যবস্থাও থাকে ইত্যাদি।

লঞ্চ, ফেরী চলমান অবস্থায় নদীতে যেহেতু এসব শর্ত বিদ্যমান নেই তাই চলন্ত অবস্থায় এগুলোতে জুমা প্রতিষ্ঠা করা জায়েয হবে না। করলে তা সহীহ হবে না।

অবশ্য জলযান যদি পাড়ের সাথে নোঙর করা থাকে তাহলে তখন তা উক্ত পাড়ের হুকুমে হবে। পাড় যদি এমন স্থানে হয় যেখানে জুমার নামায সহীহ হয় তাহলে পাড়ের সাথে নোঙর করা জলযানেও জুমা পড়া সহীহ হবে।

আর যদি পাড় সংলগ্ন এলাকায় জুমার শর্ত না পাওয়া যাওয়ার কারণে সেখানে জুমা না হয় তাহলে ঐ পাড়ে বা সেখানে নোঙর করা জলযানেও জুমা সহীহ হবে না। সূত্র : আল-কাউসার।

আরও পড়ুন : দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ