শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘২ মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিলের প্রক্রিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা বলেছেন, তিন সিটির (রাজশাহী, সিলেট, বরিশাল) নির্বাচনকে ইসি গুরুত্বপূর্ণ মনে করছে। কারণ আগামী ২ মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিলের প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, তিন সিটি নির্বাচনে সহায়তাকারী কর্মকর্তাসহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জাতীয় নির্বাচনের প্রস্তুতিও বলা যায়।

সিইসির সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

তিন সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়ন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ