শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নীল নকশার নির্বাচন আর হবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক না কেন আগামী নির্বাচনকে সামনে রেখে ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের কাজ পরিদর্শন করতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ভারতীয় কারো সঙ্গেই আমার কথা হয়নি। কথা হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। এছাড়া তিস্তার পানি নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু সেখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে ভারতে যাইনি।

তিনি আরও বলেন, ভারতে গিয়ে আমরা আমাদের নিজেদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলেছি, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছি। এছাড়া ভারতের অনেক গুণী ব্যক্তি, মন্ত্রীদের সঙ্গে দেখা হয়েছে।

আরও পড়ুন : ইসলামের নামে সন্ত্রাসবাদের প্রচার করিনি: জাকির নায়েক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ