শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কার্লাইলকে কেন বাংলাদেশে আসতে দেয়া হলো না? বিএনপির প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে বাংলাদেশের ভিসা না দেয়ায় প্রতিবাদ করেছেন বিএনপি।

বৃহস্পতিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা ড. আবদুল মঈন খান বলেন, আলেকজান্ডার কার্লাইল খালেদা জিয়ার নিয়োগপ্রাপ্ত আইনজীবী, তাকে কেন বাংলাদেশে আসতে দেয়া হলো না?

কার্লাইলকে ভারতে আসতে দিলো, কী দিলো না, সেটা ভারতের ব্যাপার কিন্তু বাংলাদেশে আসতে না দেয়ার কী কারণ তা বুঝতেছি না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ড. মঈন খান বলেন, টমাস উইলিয়ামসকে আগরতলা মামলার আইনজীবী নিয়োগ করা হয়েছিল। সেই দিন তিনি বাংলাদেশে এসে আওয়ামী লীগের নেতার পক্ষে ওকালতি করেনছেন। নিজের ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হয় না!

মঈন খান বলেন, ইনশাআল্লাহ ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়া চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

বিএনপি আওয়ামী লীগ নেতাদের মত লগী-বৈঠার আন্দোলন করতে করেন, বরং বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

খালেদার ব্রিটিশ আইনজীবীকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ