শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

মাদকবিরোধী অভিযানে ৪ জেলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান মাদকবিরোধী অভিযানে চার জেলায় পাঁচজন নিহত হয়েছেন।

এর মধ্যে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় দুইজন এবং নাটোরে একজনের প্রাণ গেছে। আর ঢাকার কেরানীগঞ্জ ও লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলির মধ্যে’ নিহত হয়েছেন দুই ব্যক্তি। এরা সবাই মাদক কারবারে জরিত বলে জানিয়েছেন পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই নিহতের খর পাওয়া যাচ্ছে। গত দুই মাসে প্রায় দুইশ মানুষের মৃত্য হয়েছে।

কুষ্টিয়ায় বন্দুকযুুদ্ধে নিহতরা হলেন, সদর উপজেলার রাজারহাট মোড় এলাকার আহম্মদ আলীর ছেলে ফুটু ওরফে মোন্না (৩৫) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ (৩০)।

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের মাদক উদ্ধার অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় মো. সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল। সে দেনায়েতপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে।

নাটোরে নিহত মাদক কারবারীর নাম ওসমান গণি (২৮)। সে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল গ্রামের মনছুর আলীর ছেলে।

কেরানীগঞ্জের দেওসুর এলাকার মনীর হাজির বালুর মাঠে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধে নিহত হন নূর হোসেন নূরার (৩৫)। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ