শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

মশিউরের মুক্তির দাবিতে ঢাবি ক্লাসরুমে শিক্ষার্থীদের তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমানের মুক্তির দাবিতে বিভাগের ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সকালে সামাজিক বিজ্ঞান ভবনের ৫১৪, ৫১৫, ৫১৬, ৫১৭ নম্বর রুমে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

মশিউরের এক সহপাঠি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মশিউরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরে আমরা ক্লাস বর্জন করছি। আজ সকালে এসে ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে আমাদের বিভাগের শিক্ষার্থীরা। রোববারের মধ্যে মশিউরের মুক্তি না হলে আবার রাস্তায় নামবে বিভাগের শিক্ষার্থীরা।’

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, শিক্ষার্থীরা ক্লাস করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা। আমরা তো আর তাদের মত প্রকাশে বাধা দিতে পারি না।

‘‘মশিউরের মুক্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। কারণ সে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে তো একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে সব নিয়ম সম্পন্ন করেই বিশ্ববিদ্যালয়ে এসেছে। তার বিষয়টি তাদেরই দেখার কথা।’’

তিনি জানান, ‘আমি শিক্ষার্থীদের বলেছি, তাদের কী কী দাবি আছে তা আমার কাছে লিখিতভাবে দেয়ার জন্য। আমি সেগুলো প্রক্টরের কাছে পাঠাবো।’

গত ৫ জুলাই মানববন্ধনে শিক্ষার্থীরা ঘোষণা দেন, মশিউরকে ফেরত না পাওয়া পর্যন্ত ক্লাস বর্জন করবেন তারা।

আরও পড়ুন : ধর্ম নিয়ে বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ