শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

ব্যাপক পরিবর্তন আসছে লন্ডনস্থ বাংলাদেশ হাইমিশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ব্যাপক পরিবর্তন আসছে লন্ডনস্থ বাংলাদেশ হাইমিশনে। গত সোমবার জরুরি ভিত্তিতে মিশনের ডেপুটি হাইকমিশনারের শূন্য পদ পূরণের আদেশ জারি হয়েছে।

মিশনের দ্বিতীয় সর্বোচ্চ পদে বসছেন বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের দায়িত্বপালনকারী মোহাম্মদ জুলকার নাঈন (পদোন্নতি আগেই পেয়েছেন)। দ্রুততম সময়ের মধ্যে তাকে কাজ বুঝে নেওয়ার নির্দেশনাও দিয়েছে ঢাকা।

মিশনের প্রেস মিনিস্টারের শূন্য পদও পূরণ হচ্ছে শিগগির। দীর্ঘ সময় দায়িত্বপালনকারী নাদীম কাদিরকে ফিরিয়ে আনার পরই পদটি শূন্য হয়।

এর জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করা মো. আশেকুন নবী চৌধুরীর নাম চূড়ান্ত। এ ছাড়া কনস্যুলার ও কল্যাণ শাখার দুই কর্মকর্তাকে দেশে ফিরতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বিদেশনীতি ও মিশনগুলো দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা আভাস দিয়েছেন- লন্ডন মিশন নিয়ে সরকারের নীতিনির্ধারণী মহলের অস্বস্তি চরমে ওঠায় এর প্রধানসহ অন্যান্য পদেও পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ওই মিশনের দায়িত্বপ্রাপ্ত অনেকেই কাজ ফেলে রেখে নিজেদের মধ্যে ‘কূটচালে’ ব্যস্ত সময় কাটান বলে অভিযোগ।

বেশিরভাগ কর্মকর্তার বিরুদ্ধেই দায়িত্বে অবহেলা এবং মিশনে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের হয়রানির অভিযোগও বিস্তর।

আলেমদের আহ্বানে সাড়া দিন; তালেবান ও আফগান সরকারকে ওআইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ