শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

খালেদার ৪ মাসের জামিনের মেয়াদ শেষ বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিনের মেয়াদ শেষ হচ্ছে ১১ জুলাই বুধবার। হাইকোর্টের দেয়া এই জামিন বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগও।

তবে অন্যান্য মামলায় জামিন না থাকায় এই মামলায় দেশের সর্বোচ্চ আদালত জামিন বহাল রাখলেও কারামুক্তি পাননি তিনি। গত ১২ মার্চ খালেদা জিয়াকে এই জামিন দেন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ।

এদিকে এই জামিনের মেয়াদ বাড়াতে হাইকোর্টে একটি আবেদন করেছেন খালেদা জিয়া। বিষয়টি শুনানির জন্য বৃহস্পতিবার (১২ জুলাই) দিন ধার্য আছে।

এই মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

সময়সীমা নির্ধারণ করে দেয়া ওই আদেশের পুনর্বিবেচনা (রিভিউ) করতে খালেদা জিয়া আরেকটি আবেদন করেছেন আপিল বিভাগে। প্রধান বিচারপতিরর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি গ্রহণকরেছেন। এই বিষয়েও আদেশ হবে আগামী বৃহস্পতিবার (১২ জুলাই)।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস পেতে হাইকোর্টে খালেদা জিয়ার আপিলের শুনানি তৃতীয় দফা পিছিয়ে সেটিও আগামী বৃহস্পতিবার শুনানির জন্য রেখেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই বেঞ্চে খালেদা জিয়ার জামিনের শুনানিও হবে ওই দিন।

আরও পড়ুন : খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ বুধবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ