শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

থাই গুহায় আটকে পড়া সবাই উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শেষ হলো থাইল্যান্ডের গুহায় আটকেপড়া কিশোরদের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলারসহ তাদের কোচকে বের করে এনেছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে এই নিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়। দেশটির নৌবাহিনী জানিয়েছে উদ্ধারের পর কিশোরদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য দিয়েছে।

এর আগে গতকাল রাত পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছিল। পরে রাতে উদ্ধারকাজে বিরতি দেওয়া হয়।থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় আটকেপড়ার নয় দিন পর গত ২ জুলাই এই ফুটবল দলের খোঁজ পাওয়া যায়। গুহায় ঢোকার পর বন্যার পানিতে আটকে পড়েছিল এই ১৩ জন।

খোঁজ পাওয়ার পর তাদের উদ্ধার করতে আরো কয়েক মাস লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বন্যার পানির পরিমাণ কমে আসায় এবং গুহায় অক্সিজেনের পরিমাণও কমতে থাকায় ৮ জুলাই উদ্ধার কাজ শুরু করা হয়।

আটকেপড়া এই কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। এরা স্থানীয় মোও পা ফুটবল দলের খেলোয়াড়।

আরও পড়ুন : থাইল্যান্ডে খুদে ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ