শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

সিলেটে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করবেন বিএনপি নেতা সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিক কমিটির ব্যানারে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

আর এ জন্য তিনি দলের পদ-পদবি থেকে অব্যাহতি নেয়ার জন্যও প্রস্তুত রয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের ঠিক এক দিন আগে রোববার সিলেটে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কয়েকদিন ধরে বিভিন্ন ফোরামে তাকে সিদ্ধান্ত পরিবর্তন করে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আসছিলেন।

তিনি শেষপর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করবেন নাকি নির্বাচনে লড়বেন, এনিয়েও অনেক কৌতুহল ছিল নগরে। তবে প্রকাশ্য সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থীতার বিষয়টি ঘোষণা করায় তার প্রার্থীতা নিয়ে সব জল্পনার অবসান ঘটলো।

সংবাদ সম্মেলনে সেলিম বিএনপির মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ করেন। একই সঙ্গে তিনি আরিফের বিভিন্ন সমালোচনাও করেন।

তিনি বলেন, ‘দলের বর্তমান নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে। আরিফুল হক চৌধুরীর মনোনয়নপত্র তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাহার করে আমাকেই তারা সমর্থন দিবেন।’

সিলেটে দাওয়াতুল হকের ইজতেমায় অংশ নিচ্ছেন আল্লামা মাহমুদূল হাসান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ