মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেন ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে তুরস্ক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরানের সঙ্গে ইসরাইলের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে ইসরাইলের সাবেক উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরান ইতজিওন।

তিনি বলেন, ইরানের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়া তেল আবিবের উচিত হবে না। সিরিয়া দুই পক্ষের সংঘর্ষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইসরাইলের দৈনিক হারেৎজ তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

সিরিয়া থেকে ইরানি সেনাদের সম্পূর্ণ হটিয়ে দেয়ার জন্য চেষ্টা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি নিয়ে এরান ইতজিওন বলেন, এটা করতে গেলে যুদ্ধ লেগে যেতে পারে এবং সেই যুদ্ধে তুরস্ক জড়িয়ে পড়তে পারে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।

খবরে বলা হয়েছে, সিরিয়ায় নাটকীয় কিছু ঘটছে এবং এই প্রথমবারের মতো ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত ঘটছে। এ সংঘাত সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এমন যুদ্ধ সব ভাবেই চলতে পারে।

তিনি আরো বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অব্যাহত ভাবে বলছেন যে তেলআবিবের লক্ষ্য হলো গোটা সিরিয়া থেকে ইরানিদের হটিয়ে দেয়া।

অন্যরা সবাই একই বক্তব্যের প্রতিধ্বনি করছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জন করার ক্ষমতা ইসরাইলের নেই। এ লক্ষ্য অর্জন করতে গেলে যুদ্ধ বেঁধে যাওয়ার আশংকা রয়েছে বলে জানান তিনি। সূত্র : এরাবিয়ান জার্নাল।

আরও পড়ুন : এরদোগানের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের আম!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ