শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রাজধানীর ধোলাইপাড় আল বাক্কা কনফারেন্স হলে ইসলামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দ্বিতীয়বারের মতো জোটের সভাপতি নির্বাচিত হন আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি নির্বাচিত হন এইচ এম সাইফুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কোরআন শিক্ষা বোর্ড-এর মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, সিনিয়র যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল এম, হাসিবুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুল আহাদ সালমান প্রমুখ।

এছাড়াও কাউন্সিলে যোগ দিয়েছেন দাবানল শিল্পীগোষ্ঠীর পরিচালক কাউসার আহমাদ সুহাইলসহ প্রায় পঁয়ত্রিশটি শিল্পীগোষ্ঠীর প্রতিনিধি্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এদেশের অপসংস্কৃতির ধ্বংসস্তুপের উপর ইসলামী সংস্কৃতির বিজয় কেতন ওড়াতে ইসলামী সাংস্কৃতিক জোটকেই পরিপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। বানিজ্যিক বহু গোষ্ঠী থাকলেও নিঃস্বার্থ নিবেদিতপ্রাণ হয়ে সামাজিক সাংকৃতিক অঙ্গনে দীন বিজয়ের জন্য সাংস্কৃতিক জোট-এর বিকল্প কোন শক্তি এখনো আমাদের সামনে আসেনি। মনে রাখতে হবে, দু একটা গান গাওয়া আর জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলা এক কথা নয়।

বিশেষ অতিথি জনাব এটিএম হেমায়েত উদ্দীন বলেন, সৎচরিত্রবান, ত্যাগী, আমানতদার নেতৃত্বের মাধ্যমেই ইসলামী সাংস্কৃতিক জোট পরিচালিত হচ্ছে বলেই আমরা জানি। এ জোটের কাছে দেশ, জাতি, সমাজের অনেক ডিমান্ড রয়েছে। বিশেষ করে অধপতিত ঘুনে ধরা এ সমাজের যুবসমাজকে সত্যের পথে নিয়ে আসার জন্য ইসলামী সাংস্কৃতিক জোটকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দুবাইয়ের কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা প্রথম মার্কিন হাফেজ