শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে

সিটি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিটি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জোটসঙ্গী জামায়াতে ইসলামীর। শেষ মুহূর্তে গাজীপুরে ছাড় দিলেও সিলেট সিটিতে বিএনপিকে ছাড় দিতে নারাজ জামায়াত।

আর জামায়াতের এই আচরণকে জাতীয় নির্বাচনে দরকষাকষির আভাস হিসাবে বিবেচনা করছেন বিএনপির নীতিনির্ধারকরা।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচিতে রাজপথে দেখা যায়নি জামায়াতের নেতাকর্মীদের। গাজীপুর সিটি নিবাচনে বিএনপির অনুরোধে শেষ মুহুর্তে প্রার্থী প্রত্যাহার করে নিলেও সিলেট নির্বাচনে বিএনপিকে ছাড় দিতে রাজী নয় জামায়াত।

জোটবদ্ধ নির্বাচন হলেও এই নির্বাচনে এখনও পর্যন্ত ভোটের মাঠে রয়েছে দুই রাজনৈতিক মিত্র দলের প্রার্থী।তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার কথা জানাচ্ছেন জামায়াত প্রার্থী।

সিটি নির্বাচন নিয়ে মিত্র দলের সঙ্গে জামায়াতের এই আচরণকে রাজনৈতিক স্বার্থপরতা হিসেবে দেখছেন বিএনপি নেতারা।

সিলেটের সিটি নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার। এরই মধ্যে জামায়াতের মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে পরের ভোটযুদ্ধে এই দুই দলের বিরোধ আরও বাড়বে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ