শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

মঙ্গলবার থেকে হজ ক্যাম্পে হাজিদের আসা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়তুল্লাহর পথে যাত্রা করার জন্য হজ যাত্রী রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আসা শুরু করবে মঙ্গলবার (১০ জুলাই) থেকে।

রোববার (১৪ জুলাই) হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ফ্লাইট শুরু হবে। আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলেন, সোয়া লাখ হজযাত্রীকে স্বাগত জানাতে আমাদের প্রস্তুতি প্রায় শেষ।

বুধবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম উদ্বোধন করবেন। তার দুদিন পরে শুরু হবে হজ ফ্লাইট।

হজযাত্রীদের আগমন উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের মসজিদ ও ক্যাম্প পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন পরিচ্ছন্নকর্মীরা।

চলতি মাসের শুরু থেকে হজ ক্যাম্পে ধোয়া-মোছার কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলেন, হজ যাত্রীদের সব ধরনের সেবা দেওয়ার জন্য ক্যাম্পের প্রস্তুতি শেষ পর্যায়ে। হজযাত্রীদের জন্য আমাদের ৪০ জনের একটি স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, রোববার (১৪ জুলাই) থেকে হজ ফ্লাইট শুরু হবে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। হজ ক্যাম্পে সব সময় তিন হাজার হজযাত্রী অবস্থান করবেন। ধারাবাহিকভাবে এখানে সব যাত্রী এসে দুই-তিন দিন করে অপেক্ষা করবেন।

হাজিরা এখানে থাকা অবস্থায় বিভিন্ন বিষয়ে তাদের দিকনির্দেশনা দেয়া হবে। তা’লিম দেয়া হবে হজ পালন বিষয়ে।

আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ