মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিক অবকাঠামো ও সেবার জন্য ১০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে এ। এটি বাংলাদেশকে দেওয়া এডিবির একটি সহায়তা প্যাকেজের প্রথম ধাপ।

শুক্রবার (৬ জুলাই) সহায়তা প্যাকেজের প্রথম ধাপে ১০০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে বলে এডিবির কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

কক্সবাজারে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। এতো সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। গত বছরের আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় তারা।

এডিবির তহবিল এজেন্সির সভাপতি তাকেহিকো নাকাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এডিবির প্রজেক্টের প্রথম ধাপের অর্থ সহায়তা রোহিঙ্গাদের প্রাথমিক অবকাঠামো ও সেবার জন্য সরবরাহ করা হবে। যা রোহিঙ্গাদের অনাহার, রোগ ও দুর্যোগের মতো ঝুঁকি কমাতে সাহায্য করবে।

চলতি বছরের মে মাসে ম্যানিলায় এডিবির বার্ষিক বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সাহায্য তহবিল চায়। এ তহবিলে বাংলাদেশ ২০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে। বাংলাদেশ ও এডিবির যৌথ সহায়তায় প্রথম ধাপে এ অর্থ সহায়তার পরিমাণ দাঁড়াবে ১২০ মিলিয়ন ডলার। প্রথম ধাপে ২ থেকে আড়াই বছরে এই সহায়তা ব্যয় দেওয়া হবে।

এ প্রজেক্টের আওতায় ক্যাম্পে যাওয়ার সংযোগ সড়ক সংস্কার করা হবে। যাতে প্রয়োজনীয় খাদ্য মজুদ ও সরবরাহ কেন্দ্র, হাসপাতাল, বিদ্যালয় এবং অন্য জরুরি স্থানগুলোতে যাতায়াত সহজ হবে।

এছাড়া সাইক্লোন ও বর্ষা মৌসুমের ঝড় বিপর্যয় মোকাবিলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, ভূমিধস রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।

তুরস্কে বাংলাদেশের সুনাম ছড়াচ্ছেন আহমদ আমীন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ