বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিসরে মুরসিসহ ১৫০০ লোককে সন্ত্রাসী তালিকার রায় বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়াজ : মিসরের সর্বোচ্চ আপিল আদালত নিম্ন আদালতের একটি রায় বাতিল করেছে যা দেড় হাজারের বেশি মানুষকে জাতীয় সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করেছিলো। তাদের মধ্যে মিসরের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসীও ছিলেন। ২০১৩ সালে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে গ্রেফতার করে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মিসরের কোর্ট অব ক্যাসেশন মামলাটিকে পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠিয়েছে।

কয়েকজন অভিযুক্তের ফাইল করা কয়েকটি আপিলের প্রতিক্রিয়ায় আদালত এই পদক্ষেপ নেয়। এই অভিযুক্তদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্য।

আপিলকারীদের মধ্যে অবসরপ্রাপ্ত ফুটবল তারকা মোহাম্মাদ আবু তারিকও রয়েছেন। গত বছর প্রথম তাকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মুসলিম ব্রাদারহুডকে অর্থ সাহায্য দেয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তিনি এই অভিযোগ অস্বীকার করেন।

২০১৩ সালের জুলাই মাসে আবদেল ফাতাহ আল সিসির নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি গ্রুপ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। আবদেল ফাতাহ আল সিসি এর পরের বছর মিসরের প্রেসিডেন্ট হন। তিনি এ বছর প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন।

তবে মুসলিম ব্রাদারহুডকে সংগঠন হিসেবে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে নাকি শুধু সেই নির্দিষ্ট ব্যক্তিবর্গকেই বাদ দেয়া হয়েছে এ বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি ।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ