শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

ইইউ রাষ্ট্রদূতকে গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূতকে চলতি বছরের শেষের দিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁয়ের কার্যালয়ে নতুন রাষ্ট্রদূত রেন্সজে তিরিস্ক-িএর সঙ্গে এক সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাত  শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য দিয়েছেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইইউ প্রতিনিধির আশাবাদের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। বৈঠকে বিদ্যমান পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন কমিশন, স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা ও ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে সহায়তা করায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে রাষ্ট্রদূতকে দেশ গড়ার ক্ষেত্রে তার সরকারের পরিকল্পণা, উন্নয়ন কর্মকাণ্ড ও নিরাপত্তা ব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরেন।পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং সংকটের মোকাবেলা নিয়েও ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলে প্রেস সচিব জানিয়েছেন।

৩০০ আসনে বিএনপির খসড়া তালিকায় আছেন যারা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ