শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন ক্ষমতা পেলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে আরও ক্ষমতা দিয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। দেশটি যখন পূর্ণমাত্রায় প্রেসিডেন্টের শাসনব্যবস্থার দিকে যাচ্ছে তখন এরদোগানকে নতুন করে ক্ষমতা দেয়া হলো।

বুধবার আনুষ্ঠানিকভাবে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এ ডিক্রির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বন্ধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কার্যালয়ের অধীনে আনা হয়েছে।

নতুন এ ডিক্রিতে প্রেসিডেন্ট এরদোগানকে আরও কিছু ক্ষমতা দেয়া হয়েছে যার ফলে তিনি জাতীয় সংসদকে এড়িয়ে মন্ত্রিসভা গঠন ও মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি তিনি দেশের সিভিল সার্ভেন্টদেরকেও প্রয়োজনে বরখাস্ত করতে পারবেন।

গত বছর তুরস্কের জনগণ গণভোটে অংশ নেয় এবং দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে রায় দেয়। ফলে তুরস্কের সংসদীয় পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্টের শাসনব্যবস্থা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট এরদোগান গত ২৪ জুন আগাম নির্বাচন দিয়ে পাঁচ বছরের জন্য নিজের ক্ষমতা নিশ্চিত করার ব্যবস্থা করেন।

আরও পড়ুন : তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ