শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

কোটা সংস্কারের দাবি মানা ছিল তামাশা: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নিন্দা জানান।

রিজভী বলেন, জাতীয় সংসদে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়াটা ছিলো প্রধানমন্ত্রীর তামাশা। সমগ্র জাতি এখন সেই রঙ-তামাশা অবলোকন করছে। মূলত প্রধানমন্ত্রী সেদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন।

তিনি বলেন, শিক্ষাঙ্গনের গণতন্ত্র বিরোধী বিপদজ্জনক শক্তি হচ্ছে ছাত্রলীগ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে। আন্দোলনে নেতৃত্বদানকারীদের আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আসানসোলের ইমামরা জাগছেন বিশ্ব জুড়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ