মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গরমে নাক দিয়ে রক্ত ঝরলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরমে বাচ্চা ও বড়দের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় অনেক সময়। বাচ্চাদের তাদের নাক শুকিয়ে গেলে এ অংশ স্পর্শকাতর হয়ে পড়ে।

এ সময় তারা নাকে আঙুল দিলে নাকের চামড়া আঘাতপ্রাপ্ত হয়ে রক্তপাত হতে দেখা যায় অনেক সময়।

নাক পরিষ্কার না থাকলে বা ঘন ঘন ইনফেকশন থেকেও নাক দিয়ে রক্ত ঝরতে পারে। এ রক্ত নাকের সামনের দিক দিয়ে হতে পারে বা নাকের পেছন দিক দিয়ে গড়িয়ে মুখ দিয়ে বের হয়ে আসতে পারে। এক নাক বা উভয় নাক দিয়ে রক্ত পড়তে পারে।

বড়দের রক্ত ঝরা- অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এর বড় কারণ। হার্টের অসুখের জন্য রক্ত পাতলা করার ওষুধ যেমন এসপিরিন, ওয়ারফেরিন, ক্লোপিডোগ্রেল থেকেও এপিসট্যাক্সিস বা নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাকের হাড় বাঁকা বা নাকের মধ্যে বাইরের বস্তু ঢুকে গেলেও এ সমস্যা হয়।

করণীয়- নাক খোঁচাবেন না, নাকের ভেতর কোনো কিছু ঢোকাবেন না। অতিরিক্ত ঠাণ্ডা বা গরম পরিবেশ এড়িয়ে চলুন। ধূমপান করবেন না। ঠাণ্ডা, সর্দি-কাশিতে ডাক্তারের পরামর্শ নিন। রক্তক্ষরণ হলে আতংকিত না হয়ে সামনের দিকে মাথা ঝুঁকে থাকুন।

বরফের টুকরা কাপড়ে জড়িয়ে নাক ও কপালে ঠাণ্ডা সেঁক দিন। নাকের সামনের নরম অংশ আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরুন এবং এভাবে ৫ মিনিট রাখুন।

এরপরও রক্তক্ষরণ বন্ধ না হলে অতি শিগগির নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

গরমে দিনভর সতেজ থাকার ১০ উপায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ