শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

এ পাঙ্গাসের দাম ৩৩ হাজার টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা নদী থেকে ধরা ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছের দাম ৩৩ হাজার টাকা। শুনে আশ্চর্য মনে হলেও ঘটনা সত্যি।

মাছটি ধরেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার জেলেরা। রোববার (২৪ জুন) ভোরে স্থানীয় জেলে সাইদ শেখের জালে মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে নেওয়া হলে সেখানকার মৎস্য ব্যবসায়ী চান্দু শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রায় ৩৩ হাজার টাকায় মাছটি কিনে নেন ঢাকায় বসবাসরত ফরিদপুরের এক ব্যবসায়ী।

বড় আকৃতির পাঙ্গাসটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

পাঙ্গাস মাছ অনেকেই খেতে পারেন না। আবার কম দাম হওয়ায় এটি মধ্যবিত্তের ঘরেই বেশির ভাগ জায়গা করে নেয়। তবে সেটি যদি ২৫ কেজি উজনের হয় তার স্বাদ হয়ে যায় অন্য যে কোনো মাছের চেয়ে বহুগুণ। তাই বড় পাঙ্গাসের কদর আছে বাজারে।

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ