মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাবলিক প্লেসে নারীর ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আলী আযম

একজন নিজের বোনের ছবি ফেবুতে পোস্ট করলেন। ক্যাপশনে কিছুই লিখলেন না। রসিক পাঠক সেখানে কমেন্ট করলেন, ‘অসাধারণ পিক’। তারপর পোস্টদাতা এসে বললেন, ‘ধন্যবাদ ভালবাসা নিবেন’। রসিক পাঠক প্রশ্ন করলেন, কার? আপনার না গিন্নির’? পোস্টদাতা বললেন, ‘এটা আমার গিন্নি নয়, বোন’।

ব্যাপারটা কেমন হলো? পাঠক তো জানেন না যে এটা বোন নাকি গিন্নি।

অনেক ভাইকে দেখা যায় মাঝেমধ্যে এভাবে পরিবারের নারী সদস্যদের ছবি ফেবুতে পোস্ট করতে। এতে তারা কী মজা পায় তা কিছুতেই ভেবে পাই না। লজ্জাজনক।

আরেকদিন টাইমলাইনে একটা ভিডিও দেখতে পেলাম। কোনো এক মডেলের ভিডিও ছিল সেটা। কৌতূহলবশত ভিডিওটিতে ক্লিক করলাম। সেই মডেল বলছেন, আমি আমার পেইজ থেকে মন চাইলে লাইভে আসবো। আড্ডা দিবো ফলোয়ারদের সাথে। কমেন্ট বক্সে বন্ধুরা তাদের অনুভূতি জানাবে। প্রশংসা করবে আমার। কিন্তু সেখানে তারা আসবে কেনো? যারা মেয়ে দেখলেই বাজে কমেন্ট করে? আচ্ছা এখানে দোষী কে হবে? যে পরপুরুষের সাথে পাবলিক প্লেসে আড্ডায় মেতেছে সে নাকি যারা বাজে কমেন্ট করেছে তারা?

ফেবু একটা পাবলিক প্লেস। এখানে ভালোমন্দ লম্পট সবাই সমানতালে বিচরণ করে। সবার বিচরণের পথও খোলা। তো এমন একটি পাবলিক প্লেসে কীভাবে আপনি পরিবারের নারী সদস্যদের ছবি পোস্ট করেন?

নারী কিম্বা পুরুষ হোক যারা ফেবুর মত পাবলিক প্লেসে বেগানা নারীর ছবি আপলোড করে আড্ডায় মেতে ওঠে, আর যেসব নারীরা লাইভে এসে নিজের শরীর ও রূপ ফেবুতে প্রদর্শন করে তাদের আমি রুচিহীন বলেই মনে করি। আর তাদের পোস্টে যেসব পুরুষেরা বাজে কমেন্ট করে তারা মানসিক ভারসাম্যহীন নিশ্চয়ই।

এসব কাণ্ডজ্ঞানহীন কাজ না করলে হয় না বুঝি?

ফেসবুকে যে ১০ তথ্য শেয়ার করবেন না

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ