বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজানের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা শুরু করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়া মাহমুদ

সহিহ হাদিস থেকে বোঝা যায় যে, শাওয়ালের ছয় রোজা মূলত রমজানের রোজা পূর্ণ করার সাথে সম্পৃক্ত। তাই রমজানের রোজার কাজার আগে শাওয়ালের ছয় রোযা শুরু করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন

'مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ'

“যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এ রোযার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরই রোযা রাখল"। {সহিহ মুসলিম, হাদিস নং ১১৬৪}।

হাদিসটি প্রমাণ করছে যে, আগে রমজানের রোজা পূর্ণ করতে হবে। সেটা তার সুনির্দিষ্ট সময় রমজানে আদায় হিসেবে হোক অথবা শাওয়াল মাসে কাজা পালন হিসেবে হোক। অর্থাৎ রমযানের সকল রোযা পূর্ণ করার পরই শাওয়ালের ছয় রোজা রাখা হলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে।

কারণ যে ব্যক্তির উপর রমযানের কাযা রোজা বাকী আছে সেতো পূর্ণ রমযানের রোজা রাখেনি। বরং কিছুদিন রোজা রেখেছে।

তবে কোন নারী যদি নিফাসগ্রস্ত হন এবং তিনি গোটা রমযানে রোযা রাখতে না পারার কারণে, শাওয়াল মাসে রমজানের কাজা রোজা পালন শুরু করেন, ও কাজা রোজা শেষ করতে করতে জিলক্বদ মাস শুরু হয়ে যায়, তাহলে তিনি জিলক্বদ মাসে ছয় রোজা রাখতে পারবেন।

এতে তিনি তিনি শাওয়াল মাসের ছয় রোজা রাখার সওয়াব পাবেন। কেননা তিনি বাধ্য হয়েই এই বিলম্ব করেছেন। (ফাতাওয়া সমগ্র ১৯/২০ ও ইসলামকিউর ফাতাওয়া নং- ৪০৮২ ও ৭৮৬৩)

শাওয়ালের ছয় রোজা যেভাবে রাখবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ