মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবারও ‘শিকড়’ এর অন্যরকম ইফতার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
বিশেষ প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এ বছরও বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা লাবিব আবদুল্লাহ প্রতিষ্ঠিত মোমেনশাহী অঞ্চলের সাহিত্য সংগঠন ‘শিকড় সাহিত্য মাহফিল’ এর উদ্যোগে আয়োজিত হলো অন্যরকম ইফতার মাহফিল।

আজ শনিবার ২৮ রমজান ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অসংখ্য কবি সাহিত্যিক ও সংগঠকদের উপস্থিতিতে নৌকায় আয়োজিত হলো শিকড় এর এই ইফতার মাহফিল।

মাওলানা লাবিব আবদুল্লাহর আহ্ববানে আয়োজিত এ ইফতার মাহফিলের মধ্যমণি ছিলেন ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যপক হাফেজ মাওলানা ডা. আবদুল বারী, ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলার মুফতি শরিফ, আমির ইবনে আহমদ, দৈনিক আলোকিত বাংলাদেশ এর সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব ও কবি সাইফ সিরাজ।

বিকেল চারটায় শহরের কাঠগোলা বাজার ঘাট থেকে নৌকায় যাত্রা করা মনোমুগ্ধকর এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন আলেম, সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ।

উপস্থিত ছিলেন মা’হাদুদ দাওয়াহ আল ইসলামিয়ার পরিচালক মাহমুদুল হক সিদ্দীক, ইঞ্জিনিয়ার মাওলানা সাকিব মুস্তানসির, প্রচ্ছদশিল্পী ওয়ালিউল ইসলাম, নবরবি পরিচালক ইউসুফ বিন মুনীর, ছড়াকার জাকির উসমানসহ আরো অনেকে।

শহর পেরিয়ে নৌকা খাগডহর এলাকায় পৌঁছলে ইফতারের মূল আয়োজন শুরু হয়।
ইফতারের পর খোলা আকাশের নিচে নবরবি ইসলামী সাংস্কৃতিক ফোরামের শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা নজর কাড়ে অতিথিদের।

শিকড় এর অন্যরকম ইফতার মাহফিল

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ