শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এমপিওভুক্তির দাবিতে আগামী রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক কর্মচারীরা।

শিক্ষকগণ বলেন, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর তারা হতাশ। হতাশা থেকেই তারা আবারও লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন।

এর আগে, গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা লাগাতার কর্মসূচি শুরু করেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে টানা ওই অবস্থান ও অনশনের এক পর্যায়ে গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আশ্বাস দেন।

শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে আসন্ন অর্থ বছরে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার ২০১৮-২০১৯ অর্থ বছরের যে বাজেট প্রস্তাব করেন, সেখানে তিনি নতুন এমপিওভুক্তির বিষয়ে সুষ্পষ্ট কিছু বলেননি। যে কারণে বেসরকারি শিক্ষক কর্মচারীরা আন্দোলনের ঘোষণা দিলেন।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ