রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়বে : সিপিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:   ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কর কাঠামো নিম্ন ও নিম্নমধ্যবিত্তের ওপর নানাভাবে চাপ বাড়াবে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এক কথায় নতুন অর্থবছরের বাজেটকে ‘নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি। সিপিডি বলছে, রাজস্ব আয় দুর্বল হয়ে পড়ছে। ভোগ ও আয় বৈষম্য বাড়ছে।

এমন পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তাতে বিত্তবানদের খুশি রাখার চেষ্টা করা হয়েছে। বিত্তবানদের বিভিন্নভাবে ছাড় দেয়া হলেও বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে।

শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় এসব কথা বলা হয়। বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনার বিভিন্ন বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন সংগঠনটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

আরো পড়ুন- রোহিঙ্গা নিধনের বিচারে আইসিসিতে বাংলাদেশের সম্মতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ