শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

‘জনগণকে ধোঁকায় ফেলে নির্বাচনী বাজেট মানুষ মারার কৌশল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণকে ধোঁকায় ফেলে নির্বাচনকে ফলপ্রসূ করার লক্ষে সরকার যে প্রস্তাবিত বাজেট পেশ করেছে তা গণবিরোধী এবং মধ্যবিত্ত ও নিম্মবিত্ত মানুষদের মারার কৌশল। এ বাজেট বাস্তবায়ন মারেই হলো কিছু লোকের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এবং কিছু মানুষের আরো নিঃস হওয়া। তাই এ বাজেট কারো জন্য কল্যাণকর নয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্ভূক্ত যাত্রাবাড়ি থানা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই একথা বলেন।

সংগঠনের যাত্রাবাড়ি থানা শাখার সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, হাফেজ সালাহ উদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ, মুহা. নান্নু মুন্সি, মুহা. আল আমিন, মুহা. বাবুল হোসেন, মুহা. মুজ্জামেল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্র ও জনগণের কোটি কোটি টাকা খরচ করে প্রহসণের নির্বাচনের কোনো অর্থ হয় না। এর দায় নির্বাচন কমিশন ও সরকারকেই নিতে হবে। খুলনা সিটি নির্বাচনসহ তাদের অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচনে কমিশন ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়ন করে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক এগুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

৫ জানুয়ারির মত নির্বাচনের নামে নাটক করবেন না। দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার ব্যবস্থা নিন।

‘বড় বাজেট হলেও অতিক্রম করার সাহস শেখ হা‌সিনা সরকারের রয়েছে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ