মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মরক্কোর রাজপ্রাসাদে তেলাওয়াত করবেন বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপমহাদেশের ইলমে কেরাতের কিংবদন্তী, বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও কেরাতের পথপ্রদর্শক, শাইখুল কুররা হযরত মাওলানা কারী মুহাম্মদ ইউসুফ রহ.-এর সুযোগ্য উত্তরসূরি, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী টানা ৫ম বারের মতো মরক্কোর বাদশাহ মুহাম্মদ হাসান ষষ্ঠ-এর দাওয়াতে রাজপ্রাসাদের অতিথি হয়ে আজ তুরস্ক সফর শেষে ইস্তাম্বুল থেকে মরক্কোর উদ্দেশ্য রওনা করবেন।

সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রীবর্গ, স্কলার, সামরিক প্রধান ও মরক্কোতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের উপস্থিতিতে শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করবেন। সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য যে, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি দীর্ঘ ১৮ দিন ধরে তুরস্ক আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন ও তুরস্ক জাতীয় টেলিভিশন ও রেডিওতে নিয়মিত সাহরী ও ইফতারে তেলাওয়াত করেছেন।

আরও পড়ুন : তুরস্কে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি কারি শাইখ আহমাদ বিন ইউসুফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ