বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মায়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে: অস্ট্রেলিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘গণহত্যা বলার মত যথেষ্ট তথ্য ও প্রমাণ আছে। তাই মায়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।

এজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ সবার একসঙ্গে কাজ করা খুবই জরুরি। কারণ, নিরাপত্তা পরিষদ চাইলে এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। এভাবেই বলছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল ফিলিপ রুডক।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জবাবদিহিতা আন্তর্জাতিক অপরাধ আদালত ও রোহিঙ্গা সংকট’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন ফিলিপ রুডক।

বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস ওই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে।

মায়ানমার রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার তদন্ত ও বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে করা সম্ভব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, সেক্ষেত্রে আগামী ১১ জুনের মধ্যে বাংলাদেশের কাছে আইসিসি যে তথ্য চেয়েছ তা দেওয়া উচিত। যার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন ও ‘গণহত্যা’র বিষয়ে মায়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ