বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আসছে আবু রায়হানের প্রথম হিন্দি নাত ‘রাসুলে খোদা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আজ বিকেল ৩টায় জনপ্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল ‘হলি টিউনে’ জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের ভক্তদের জন্য আসছে ভিন্ন রকমের এক উপহার।

২০০৪সাল থেকে পথচলা শুরু করা সাংস্কৃতিক সংগঠন কলরব এ প্র্রথম রিলিজ করতে যাচ্ছে চমৎকার একটি হিন্দি নাতে রাসুল।

জনপ্রিয় সঙ্গীত ‘জাযাকাল্লাহ’র শিল্পী আহমাদ আবদুল্লাহ কথা ও সুরে মোড়ানো ‘রাসুলে খোদা’ নামে নতুন এ হিন্দী নাতে রাসুলে কণ্ঠ মিশিয়েছেন আবু রায়হান।

সঙ্গীতটির বিভিন্ন বিষয় নিয়ে গতকাল শিল্পী আবু রায়হান, আহমাদ আবদুল্লাহ ও মাহফুজুল আলম ফেসবুক লাইভে আসেন। সেখানে আবু রায়হান বলেন, আমরা হিন্দিতে এ প্রথম কোনো গান শ্রোতাদের দিতে যাচ্ছি, সেজন্য আমি একটু বেশিই আশাবাদী।

আহমদ আবদুল্লাহ বলেন, এ বছরের শুরু থেকেই আমাদের টার্গেট ছিল বিভিন্ন ভাষার সঙ্গীত শ্রোতাদের উপহার দেওয়া। সে টার্গেট থেকেই গানটি তৈরি করা। তবে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী তাই আমাদের প্রথম এ হিন্দী গানটিতে কিছু ত্রুটি থাকতে পারে। আমি দর্শক-শ্রোতাদের কাছে অনুরোধ করবো গানটি নিয়ে তারা  যেন তাদের মুক্ত অভিমত জানান; যা থেকে সামনে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো।

চমৎকার একটি গল্প নিয়ে গানটির ভিডিও ধারণ করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত , মেরিন ড্রাইভ রোড ও স্থানীয় একটি হোটেলে।

গানটি পেতে চোখ রাখুন, প্রায় দু’লাখ সাবস্ক্রাইবারের ভালবাসায় সিক্ত হলি টিউনের ইউটিউব চ্যানেলে।

আরো পড়ৃন:- রমজান উপলক্ষ্যে কলরবের শিক্ষামূলক মিউজিক ভিডিও ‘আল্লাহ বলো’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ