মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

পবিত্র কুরআনে বর্ণিত মুমিনের ১০ গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুমিন শব্দটি আরবি। অর্থ বিশ্বাসী। মুমিনের সংজ্ঞায় বলা হয়েছে, যার সমস্ত কর্মকাণ্ড একনিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহ তায়ালা ও তার রাসূলের আনুগত্যের পথে পরিচালিত হয়।

মুমিন ও মুমিনের গুণাবলি সম্পর্কে পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় বর্ণনা রয়েছে। সেখান থেকে মুমিনের ১৫ টি গুণ উল্লেখ করা হলো-

১. আল্লাহতায়ালার সঙ্গে কখনো শিরক করে না। ‘তারা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকে ডাকে না।’ -সূরা ফুরকান: ৬৮

২. ‘জিনা-ব্যভিচার করে না’ (সূরা ফুরকান: ৬৮), ‘সেই সঙ্গে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।’ -সূরা মুমিনুন: ৫

৩. একনিষ্ঠতা সহকারে নামাজ আদায় করে। কোরআনে কারিমে বলা হয়েছে, ‘যারা নিজেদের নামাজে বিনয়াবনত হয় এবং নিজেদের নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে।’ -সূরা মুমিনুন: ২-৯

৪. পিতা-মাতার প্রতি উফ শব্দও করে না। কোরআনে কারিমে বলা হয়েছে, ‘তাদেরকে (পিতা-মাতাকে)‘উহ’ পর্যন্ত বলো না।’ -সূরা ইসরা: ২৩

৫. মুমিন সর্বদা অযথা এবং বাজে কাজ থেকে দূরে থাকবে। আল্লাহতায়ালা বলছেন, ‘বাজে কাজ থেকে দূরে থাকে।’ -সূরা মুমিনুন: ৩

৬. কোনো মুমিন মূর্খদের সঙ্গে কখনো তর্ক করে না। কোরআনে ইরশাদ হচ্ছে, ‘মূর্খরা তাদের সঙ্গে কথা বলতে থাকলে সালাম বলে দেয়।’ -সূরা ফুরকান: ৬৩

৭. প্রকৃত মুমিনরা নিন্দুকের নিন্দাকে পরওয়া করে না। ‘যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না।’ -সূরা মায়েদা: ৫৪

৮. কোনো মুমিন কখনো মিথ্যা কথা বলবে না। কোরআনে বলা হয়েছে, ‘নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে, অঙ্গিকার করে তা পূর্ণ করে।’ –সূরা বাকারা: ১৭৭

৯. এতিমের হক নষ্ট করবে না। ‘এতিমদের তাদের ধন-সম্পদ ফিরিয়ে দাও।’ -সূরা নিসা: ২

১০. মুমিনের আরেক গুণ হলো, সে মানুষের ভুলভ্রান্তিকে ক্ষমা করবে। কোরআনে বলা হয়েছে, ‘অন্যের দোষ-ক্রটি মাফ করে দেয়।’ -সূরা আলে ইমরান: ১৩৪

আরও পড়ুন : ঈমানকে সুন্দর রাখতে মুমিনের যা করা উচিৎ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ