শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোনের নতুন অ্যাপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সহায়ক মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাইস্টাডি’ তৈরিতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও দূরবীন ল্যাবস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম, দূরবীন ল্যাবসের পরিচালক রিয়াজ মনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।

এই অ্যাপে ধারণামূলক কাঠামো গঠন, ইউজার ইন্টারফেস, স্থানীয় শিক্ষামূলক কনটেন্ট, লেখকদের কাছ থেকে মোবাইল কনটেন্ট শ্রেণিবদ্ধ করতে প্রধান ভূমিকা রাখবে ব্রিটিশ কাউন্সিল। আর ব্রিটিশ কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল কনটেন্ট উন্নয়নে কাজ করবে দূরবীন ল্যাবস।

এছাড়াও দূরবীন ল্যাবস লিমিটেডের দায়িত্ব থাকবে মোবাইল অ্যাপ্লিকেশন এবং কনটেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের রূপরেখা ঠিক রাখা।

শিক্ষার্থীরা মাইস্টাডি অ্যাপের কন্টেন্টগুলো পাবে সম্পূর্ণ বিনামূল্যে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, হেড অব সাস্টেইনেবিলিটি আনজুম রাশনা হাসান এবং হেড অব কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল প্রমুখ।

আরও পড়ুন : ইসলামে চিন্তার উদারতা গ্রন্থের নতুন সংস্করণ বাজারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ