বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

'ইনসাফ ও তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এই বরকতময় মাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে তাকওয়া ও ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার শহরের এস এস কে রোডস্থ হোটেল মিড নাইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে "ওলামা মাশায়েখ সাংবাদিক ও রাজনীতিবিদদের সন্মানে" আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলার বরেণ্য ওলামা মাশায়েখ স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বেফাকের পদ স্থগিত নিয়ে মুফতি ফয়জুল করীমের তীব্র প্রতিক্রিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ