রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফ পৌর কাউন্সিলর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টেকনাফে  শীর্ষ ইয়াবা ব্যবসায়ী টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছে।

শনিবার মধ্যরাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মিঠাপানিরছড়া নামক এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনায় জেলার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী একরামুল হক নিহত হয়।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে টেকনাফ থানার ওসি রনজিৎ বড়ুয়া বলেন, নোয়াখালিয়াপাড়ায় বন্দুকযুদ্ধের খবর পুলিশ পৌঁছালে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে।

পরে এলাকাবাসীর সহায়তায় এটি পৌর কাউন্সিলর একরামের মৃতদেহ বলে সনাক্ত করা হয়। এসময় ঘটনস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি, ৬ রাউন্ড গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন- রোজাদারকে ইফতার করানোর ফজিলত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ