রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে অভিযান, আটক শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে চারপাশ থেকে ঘিরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। শনিবার সকাল ৮টা থেকে প্রায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।

এ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের ব্যাপারে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বলেন, যাচাই-বাছাই করার পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেয়া হবে।

তবে কতজনকে আটক করা হয়েছে সে সংখ্যা জানতে চাইলে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে বিহারী ক্যাম্পে এ অভিযান চালাল র‌্যাব। দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকেই প্রতিরাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ী নিহত হচ্ছেন।

বিহারী ক্যাম্পে অভিযান শেষে মুফতি বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা আজকের নয়, অনেক পুরনো। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ