শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

লাগেজ থেকে শিশুর লাশ উদ্ধার গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার দক্ষিণখানে লাগেজ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম মালা (৮)। গতকাল মরদেহটি উদ্ধারকালে শরিফ নামে এক বাসের হেলপারকেও আটক করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কিশোরগঞ্জ থেকে কাজল রেখা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বাড়ি ঢাকার সায়েদাবাদ। মালা তার বাসায় কাজ করত। ধারণা করা হচ্ছে, নির্যাতনে মৃত্যু হলে লাশ গুমের জন্য লাগেজে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল।

দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আবদুল্লাহপুরের কোটবাড়িতে পুলিশের তল্লাশিচৌকির সামনে রিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় রিকশায় থাকা লাগেজের ভেতরে ওই শিশুর মৃতদেহ পাওয়া যায়। লাগেজ ফেলে পালানোর চেষ্টা করলে আটক করা হয় শরীফ নামে এক বাসের হেলপারকে।

তিনি আরও জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শারীরিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পরে লাশ গুমের জন্য নিয়ে যাচ্ছিল শরীফ। আটক শরিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

আরো পড়ুন- ইসলামি বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেলো গাজার গাছ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ