রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মাত্র ১৫ মাসে সৌদিতে চাকরিচ্যুত ৭ লাখ ৮৫ হাজার শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সৌদি আরবে ২০১৭ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত চাকরি হারিয়েছেন ৭ লাখ ৮৫ হাজার বিদেশি শ্রমিক।

দেশটির সামাজিক নিরাপত্তাবিষয়ক রাষ্ট্রীয় সংস্থা জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্সের করা এক জরিপে সম্প্রতি এই তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, চলতি বছর প্রথম তিন মাসেই ছাটাই হওয়া বিদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লাখ ১০ হাজারে। ২০১৬ সালে যা ছিল ৮৪ লাখ ৯৫ হাজার।

চলতি বছরে তা বেড়েছে। প্রথম তিন মাসে বেড়ে হয়েছে ১৭ লাখ ৬০ হাজার। ২০১৬ সালে যা ছিল ১৬ লাখ ৮০ হাজার।

মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানায়, স্থানীয়দের কাজের সুযোগ বৃদ্ধি করতে সৌদি আরবের সিদ্ধান্তের প্রতিফলনই ঘটেছে এই পরিসংখ্যানে।

গত দুই বছরে চাকরি হারিয়েছেন অনেক বিদেশি শ্রমিক। সৌদি সরকার বেশ কয়েকটি খাতে দেশি কর্মী নিয়োগের বিষয়টি জোর দিয়েছেন।

কারণ সেখানে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ১২.৮ শতাংশ। রিটেইল সেক্টরে শুধু সৌদি নাগরিকদের কাজ করার অধিকারও নিশ্চিত করেছে তারা। আগামী ১১ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

অারো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ