রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘বন্দুকযুদ্ধে’ এমপি বদির বেয়াই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশের আট জেলায় ইতোমধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ১০ জন নিহত হয়েছেন।

এদের মধ্যে আছেন কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই আক্তার কামালের (৪১) নামও।

শুক্রবার ভোরে কক্সবাজার মেরিনড্রাইভ সড়কের দরিয়ানগর ২ নাম্বার ব্রিজ এলাকা বন্দুকযুদ্ধে আক্তার কামাল নিহত হন।

পরিশ জানিয়েছে, আক্তার কামাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদারদের একজন।

নিহত আখতার কামাল উখিয়া-টেকনাফের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর এবং টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।

পুলিশের ধারণা, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে আখতার কামালের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, বন্দুক ও গুলি পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ টহলে যায়। এক পর্যায়ে সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়।

মরদেহের পাশে এক হাজার পিস ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি পড়েছিল। পরে স্থানীয়রা এসে মরদেহটি এমপি বদির বেয়াই আকতার কামালের বলে শনাক্ত করেন।

এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশের আট জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১০ জনের মধ্যে ঢাকা ১ জন, কুমিল্লা ১ জন, ঝিনাইদহে ১ জন, কক্সবাজারে ২ জন, নেত্রকোনায় ২ জন, শেরপুরে ১ জন, সাতক্ষীরায় ১ জন, গাইবান্ধায় ১ জন বলে জানা যায়।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ