শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পোকামাকড়ের দংশনে অসুস্থ খালেদা জিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পোকামাকড়ের দংশনে অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দেয়াই সরকারের উদ্দেশ্য। গতকাল মঙ্গলবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার নিকটাত্মীয়রা। কারাগারে দেশনেত্রীর কক্ষটি বসবাসের অযোগ্য। অসংখ্য পোকামাকড় রয়েছে সেখানে। এসব পোকামাকড়ের দংশনে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।

রিজভী বলেন, খালেদা জিয়ার ঘাড়ে প্রচণ্ড ব্যথা। এ কারণে তার বাম হাতটা শক্ত হয়ে যায়। এ ছাড়া তার দুই পা ভারী ও ফুলে উঠেছে। কিছু দিন আগে তার চোখে অস্ত্রোপচার হয়েছে। চোখ দুটো সারাক্ষণ জ্বালাপোড়া করে। দেয়াল থেকে ঝরেপড়া সিমেন্ট ও বালির কারণে চোখের অবস্থা আরও খারাপ হচ্ছে। ব্যথায় চোখ সবসময় লাল হয়ে থাকে।’

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় সারা দেশে মাদক বিস্তার করেছে। সরকারের ছত্রছায়ায় গড়ফাদাররা অন্তরালেই রয়ে যাচ্ছে। কিন্তু মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ারে মানুষ হত্যা করা হচ্ছে।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ