মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গবেষণায় দেহ দান করলেন তসলিমা নাসরিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণোত্তর দেহদান করেছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।

২২ মে, মঙ্গলবার নিজের ফেসবুক এ্যাকাউন্টে নিজেই এ খবর জানিয়েছেন তসলিমা নাসরিন। এছাড়া টুইটারেও তিনি একই তথ্য জানিয়ে টুইট করেছেন।

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমার ইচ্ছে মৃত্যুর পরে তার দেহ গবেষণার কাজে ব্যবহৃত হোক। আর সে কারণেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এআইআইএমএস-এ দেহদান করেছেন তিনি। তিনি বলেন, ‘AIIMS-এ গবেষণা ও শিক্ষার জন্য আমি দেহদানের সিদ্ধান্ত নিয়েছি।’

মঙ্গলবার নিজের ফেসবুক এ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মরণোত্তর দেহ দান করেছিলাম কলকাতা মেডিক্যাল কলেজে, ২০০৫ সালে।

কিন্তু কলকাতার দরজা তো আমার জন্য বন্ধ। অগত্যা এইমস হাসপাতালেই মরণোত্তর দেহ দানের ব্যবস্থা করলাম।’

প্রসঙ্গত, ১৯৯৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে নির্বাসিত জীবনে থাকা তসলিমা নাসরিন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন।

তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রেও বসবাস করেছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। কলকাতা থাকাকালে সেখানেও তোপের মুখে পড়েন তিনি এবং পরবর্তীতে কোলকাতা ত্যাগ করেন।

আরো পড়ুন-ভারতে রোজাদারদের মাসআলা জানার সুবিধান জন্য হেল্পলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ