শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় তাণ্ডব চালিয়েছে ডিবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর বাসায় ডিবি পরিচয়ে পুলিশ তল্লাশির নামে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন।

রিজভী বলেন, সোমবার রাতে সেহরির আগে ইলিয়াস আলীর বনানীর বাসায় ডিবি পরিচয়ে পুলিশ তল্লাশির নামে তাণ্ডব চালায়।

তিনি বলেন, দরজায় ধাক্কা দিয়ে ইলিয়াস আলীর অসুস্থ স্ত্রীকে দরজা খোলার জন্য বলে। আতঙ্কিত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা দলের নেতাদের ফোন করে আকুতি জানাতে থাকেন। পরে গণমাধ্যমের উপস্থিতিতে ইলিয়াস আলীর বাসার বাইরে অবস্থান নেয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা চলে যায়।

এদিকে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও তল্লাশির বিষয়ে গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেছেন, বনানীর বাড়িটিতে গতকাল রাত ৩টার দিকে তিনটি গাড়িতে করে ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক অবস্থান নেয়।

এ সময় দারোয়ানকে বাড়ির গেট খুলে দিতে বলেন তারা। দারোয়ান রাজি না হওয়ায় দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

আগামী নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক তৈরি করাই সরকারের উদ্দেশ্য মন্তব্য করে রিজভী বলেন, রমজানেও সাদা পোশাকে পুলিশ তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করে চলছে।

সরকারি সাদা পোশাকধারী বাহিনীর সন্ত্রাসী ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এ নেতা।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ