মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

রমাযান মাসে ৪ টা কাজ বেশি বেশি করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল হাদিস মুফতি মনসূরুল হক
প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া ঢাকা

পবিত্র মাহে রমাযান মাসে ৪ টা কাজ বেশি বেশি করতে হবে। কাজগুলো হলো-

(১) রোযা রেখে নিজেকে দেখা-শুনা করতে হবে, যাতে কোন প্রকার গুনাহ না হয়। গুনাহ ছাড়তে হবে।

(২) রমাযান মাস কুরআন শরীফ নাযিলের মাস, তাই প্রতি দিন কুরআন শরীফ তিলাওয়াতের জন্য সময় রাখতে হবে। এটা রমাযান মাসের হক।

(৩) কালিমায়ে তাইয়্যিবা বেশী করে পড়তে হবে।

(৪) রমাযান মাসে এই দু‘আ বেশি করে পড়তে হবে – اَللّهُمَّ اِنَّا نَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوْذُبِكَ مِنَ النَّارَ

শবে ক্বদরের রাত্রিতে নিম্নের দু‘আ বেশি বেশি পড়তে থাকা – اَلّلهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىٍ

(আমালুল য়াউমি ওয়াললাইলাহ: হাদীস নং ৭৬৭ ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৫০)

ইফতারের সময় পড়বে – يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ (শু‘আবুল ঈমান- বাইহাকী, ৩:৪০৭)

তারপর ইফতার শুরু করার সময় পড়বে – بِسْمِ اللهِ وَعَلى بَرَكَةِ اللهِ (মুসতাদরাকে হাকিম, ৫:১৪৬)

ইফতারের পর এ দু‘আ পড়বে – اَللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلي رِزْقِكَ اَفْطَرْتُ (আবূ দাউদ শরীফ, ১:৩২২)

অতঃপর নিম্নের দু‘আটিও পড়বে – ذَهَبَ الظَّمَأُ وَابْـتَلَّتِ العُرُوْقُ وَثَبَتَ الاَ جْرُ اِنْ شَاءَ الله تَعَا لى (আবূ দাউদ শরীফ, ১:৩২১)

সূত্র: www.darsemansoor.com। শাইখুল হাদিস মুফতি মনসূরুল হকের সব বয়ান, কিতাব ও মালফুজাতসহ উলামাদের বয়ান ও কিতাব মোবাইলে পড়তে ইনস্টল করুন ইসলামী যিন্দেগী অ্যাপ। ইনস্টল করতে ক্লিক করুন 

আরও পড়ুন: রোজার ফজিলত ও জরুরি মাসাইল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ