শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিদ্যুৎ পৃষ্টে পল্লী বিদ্যুৎ লাইনম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার দুপুরে দুপচাঁচিয়ায় বিদ্যুৎ পৃষ্টে পঠমঠী বিদ্যুৎ সমিতির লাইনম্যান জাহিদুল ইসলাম জুয়েল (২৭) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে খুলনা জেলার জামিরা ফুলতলা পিপড়াইল গ্রামের রাশেদ আলী বিশ্বাসের ছেলে এবং দুপচাঁচিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান পদে কর্মরত ছিলেন ।

জানা গেছে, জুয়েল শুক্রবার দুপুরে সঙ্গী অপর লাইনম্যান বিকাশ চন্দ্র সরকারকে নিয়ে ধাপের হাটের লাইন মেরামত করতে যায়।

এ সময় জাহিদুল ইসলাম বিদ্যুৎ পোলে উঠে ছেড়া তার সংযোগ দিতে গিয়ে পাশ দিয়ে বয়ে যাওয়া পিডিবির তারের সাথে অসাবধানতাবশত সংযোগ পায়।

এতে সে ঘটনাস্থলেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়। বগুড়ার দুপচাঁচিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী আব্দুল মতিন, ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা নিশ্চিত করেন যে, পল্লী বিদ্যুৎ এর লাইন বন্ধ থাকা অবস্থায় কাজ করার সময় পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তারের সাথেই অসাবধানতাবশত বিদ্যুৎ পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে তার।

আরো পড়ুন- রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ