শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বজ্রপাতে বান্দরবানে ২ বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবান সদর উপজেলায় বজ্রপাতে ২ বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার রাজবিলার ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুশল দেবী তঞ্চঙ্গ্যা (২৫) ও সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)। তারা রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়া ৪ নম্বর ওয়ার্ডের রমনি তঞ্চঙ্গ্যার মেয়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় দুই বোন পুকুরে গোসল করতে গেলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে একই পরিবারের দু’ সদস্যের মৃত্যুতে ঘরে নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন- রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ